ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদের নবাগত নির্বাহী কর্মকর্তাকে বরণ ও আগের কর্মকর্তাকে ফুলেল শুভেচ্চার মাধ্যমে ঢাক-ঢোল পিটিয়ে বিদায় ও বরণ করেছেন দাগনভূঞার ব্যবসায়ীরা।
রবিবার সন্ধ্যায় দাগনভূঞার ব্যবসায়ী সমিতির উদ্যোগে ব্যবসায়ীদের ১৩/১৪টি সংগঠন দাগনভুঞা জিরো পয়েন্ট থেকে আধা কিলোমিটার দূরে উপজেলা নির্বাহী কার্যালয় পর্যন্ত ঢাক-ঢোল পিটিয়ে নতুন উপজেলা নির্বাহী অফিসারকে বরণ ও আগের কর্মকর্তাকে বিদায় জানান ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন লিটনসহ ব্যবসায়ীরা।
জসিম উদ্দিন লিটন জানান, দাগনভূঞায় নির্বাহী কর্মকর্তাকে বিদায় ও বরণের এই রেওয়াজ দীর্ঘ দুই যুগ ধরে চালিয়ে আসছে ব্যবসায়িকবৃন্দ, তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন।
তিনি বলেন, বিদায়ী কর্মকর্তা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক হিসেবে পৌর শহরে বেশী করে কাজ করেছেন, তাই একটু বেশী করা হয়েছে। নতুন ইউএনও পূর্বের ন্যায় বেশী কাজ করবেন তাই তাকেও দেওয়া হয়েছে।
ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বলেন, বিদায় বা বরনের ক্ষেত্রে এরকম কোনও রীতি নেই। এমন কিছু করা উচিত নয় যা দৃষ্টিকটূ।
