আগামী ডিসেম্বরে ভিয়ারিয়ালের বিপক্ষে বার্সেলোনার লা লিগার ম্যাচটি যুক্তরাষ্ট্রের মায়ামি শহরে আয়োজনের অনুমোদন দিয়েছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। ম্যাচটি ২০ ডিসেম্বর মায়ামির হার্ড রক স্টেডিয়ামে খেলার সবুজ সংকেত মিলেছে।
প্রস্তাবটি এখন ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফাতে পাঠানো হবে। এরপর ফিফার চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন হবে। উয়েফা, ফিফা, কনকাকাফ ও যুক্তরাষ্ট্র ফুটবলের অনুমোদন হলে বিদেশের মাটিতে ইউরোপের বড় কোন লিগের প্রথম ম্যাচ হবে এটি।
লিওনেল মেসি বার্সেলোনার কিংবদন্তি তাতে দ্বিমত নেই কারও। আর্জেন্টাইন এই কিংবদন্তি ফুটবলার বর্তমানে খেলছেন ইন্টার মায়ামিতে। তাই মেসির শহরে বার্সেলোনার ম্যাচ হবে তা বললে ভুল হবে না। গত কয়েক বছরে ইতালিয়ান সুপার কাপ ও স্প্যানিশ সুপার কাপের ম্যাচগুলো বিদেশের মাটিতে হয়েছে।
ফিফার আইনে আগে ঘরোয়া লিগের ম্যাচ বিদেশের মাটিতে আয়োজনের অনুমতি ছিল না। গত বছর সংশোধন করা হয় এই নিয়ম।
জর্জিনার হ্যা, বিয়ে করছেন রোনালদো
সুপার কাপের স্কোয়াডে নেই, পিএসজি ছাড়ছেন দোন্নারুমা