সিনিয়রদের পর অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দলও নিশ্চিত করেছে এশিয়ান কাপে খেলা। লাওসে বাছাই পর্বে তিন ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে আট গ্রুপের মধ্যে তিন দ্বিতীয় সেরার একটি হয়ে এশিয়ান কাপে খেলা নিশ্চিত করে পিটার বাটলারের দল। ইতিহাস গড়া অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল গতকাল গভীর রাতে লাওস থেকে দেশে ফিরেছে।
বাংলাদেশ ছিল এইচ গ্রুপে। গ্রুপে ছিল দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দল। বাংলাদেশ কোরিয়ার কাছে হারলেও জেতে পূর্ব তিমুর ও লাওসের বিপক্ষে। তাতে তিন দ্বিতীয় সেরা স্পটে বাংলাদেশ হয় দ্বিতীয়।
অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ হবে ২০২৬ সালের এপ্রিলে থাইল্যান্ডে।
