চানখারপুলে ৬ হত্যা

ট্রাইব্যুনালে পুলিশের ৬ কর্মকর্তা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১২:০০ পিএম

জুলাই-আগস্ট আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী আনাসসহ ছয়জন হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ আট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে আজ মঙ্গলবার (১২ আগস্ট) সাক্ষ্যগ্রহণ চলছে। 

গতকাল সোমবার প্রথম দিনে শহীদ আনাসের বাবা সাক্ষ্য দেন।

আজ শাহবাগ থানার বরখাস্ত পরিদর্শক আরশাদ ও তিন কনস্টেবল সুজন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুলকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। তবে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ বাকি চার আসামি এখনও পলাতক রয়েছে।

এদিকে, ২০১৩ সালের ৫ মে হেফাজত সমাবেশে হত্যার ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ চারজনকে আদালতে হাজির করা হয়েছে। এছাড়া সাভারে ইয়ামিন হত্যা মামলায় নায়েক সোহেল, জাকির হোসেন (মামা জাকির) সহ পাঁচ আসামিকেও ট্রাইব্যুনালে আনা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টের গণহত্যার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, এই মামলায় কাউকেই ছাড় দেওয়া হবে না।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত