ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধ বাবাকে কুপিয়ে জখমের ঘটনায় ছেলে গ্রেপ্তার

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ০৫:২৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধনু মিয়া নামে (৭৮) বছর বয়সী বাবাকে কুপিয়ে জখম করার ঘটনায় তার ছেলে মাশুক মিয়াকে আটক করেছে র‌্যাব।

সোমবার (১১ আগস্ট) রাতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার হরিণখোলা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে নাসিরনগর থানা পুলিশের হাত তুলে দেওয়া হয়। 

গত ২৬ জুলাই দুপুরে নাসিরনগর চাপরতলা ইউনিয়নের তারাউলা গ্রামে ধনু মিয়াকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়। এছাড়াও তার হাত-পা ভেঙ্গে দেওয়া হয়। প্রথমে তাকে ব্রাহ্মণবাড়িয়া ট্রমা হাসপাতালে ও পরে ঢাকায় নেওয়া হয়।

ধনু মিয়া অভিযোগ করেন, তার দুই স্ত্রীর সাত ছেলেকে আলাদাভাবে বাড়ি লিখে দেওয়া হয়। তিনি ছোট স্ত্রীর সঙ্গে থাকতেন। ঘটনার দিন তার প্রথম পক্ষের স্ত্রীর ছেলের স্ত্রী মাসুকসহ অন্যান্যরা তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করেন। মূলত আরো জমি লিখে দিতে অস্বীকার করায় এ ঘটনা ঘটানো হয়। 

র‌্যাব-৯ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ধনু মিয়াকে মারধরের ঘটনায় ৩০ জুলাই মামলা হলে তদন্ত করার পাশাপাশি গোয়েন্দা তৎপরতা শুরু করা হয়। এরই প্রেক্ষিতে সোমবার রাত সোয়া ৭টার দিকে অভিযান চালিয়ে মাশুক মিয়াকে আটক করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত