মেঘালয়ে বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

আপডেট : ১২ আগস্ট ২০২৫, ১১:৩৬ পিএম

মেঘালয়ের সাউথ ওয়েস্ট খাসি হিলস জেলায় গ্রামবাসীদের হামলায় এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় এক ব্যক্তিকে অপহরণের চেষ্টা করা একটি দলের সদস্য ছিলেন বলে অভিযোগ। দলটি স্থানীয়দের সম্পত্তি ভাঙচুর করেছিল। পরে গ্রামবাসীরা তাদের প্রতিহত করে।

মৃত ব্যক্তির পরিচয় জানা গেছে— তিনি শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার বাসিন্দা আকরাম। মারধরের পর গ্রামবাসীরা তাকে আটক করে পরে পুলিশের হাতে তুলে দেয়। পরে মহেশখোলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে তিনি আহত অবস্থায় মারা যান।

ঘটনাটি সীমান্তবর্তী উত্তেজনা বাড়িয়ে তুলেছে, যাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্পৃক্ততাও রয়েছে। উদ্দেশ্য ও সামগ্রিক প্রভাব নির্ধারণে তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত