নাটোরের বাগাতিপাড়ায় দুই ইউনিয়নে দিনে-রাতে ৪ টি চুরির ঘটনা ঘটেছে। এতে নগদ টাকা, স্বর্ণ, রূপার গহনা ও মালামালসহ প্রায় মোট ৫ লাখ ৪০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (১২ আগস্ট) রাতে উপজেলার তমালতলা বাজারে ‘ভাই-ভাই স্টোর’ নামের একটি দোকানে চুরি হয়। দোকানের মালিক বাদশা আলী জানান, প্রতিদিনের মতো রাতেও দোকান বন্ধ করে তিনি বাড়ি ফেরেন। বুধবার (১৩ আগস্ট) সকালে এসে দেখা যায়, টিনের নিচে পিছনের দেওয়ালের কয়েকটি ইট খোলা। সেই পথ দিয়ে চোর ঢুকে প্রায় ১ লাখ টাকা ও কিছু মালামাল নিয়ে গেছে।
বাজার কমিটির সভাপতি ইনতাজ আলী বলেন, “নৈশপ্রহরী থাকা সও্বেও বাজারে চুরি হওয়া উদ্বেগজনক। খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, মঙ্গলবার রাতেই জামনগর মন্ডলপাড়ায় আশিকের বাড়িতে চোর ঢুকে একটি স্মার্টফোন, নুপুর ও নগদ ৮ হাজার টাকা নিয়ে যায়। এছাড়া গতরাতে উপজেলার কৈপুকুরিয়া গ্রামের মৃত রহিমুদ্দীনের ছেলে আরমানের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। ঘটনায় ড্রয়ার ভেঙে সোনার ও রূপার গহনা নিয়ে যায়। এতে প্রায় ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী দাবি করেছেন। ওই একই ইউনিয়নে বুধবার (১৩ আগস্ট) দিনে দুপুরে কৈপুরিয়া এলাকায় শহিদুলের বাড়ি থেকে বাস্ক ভেঙ্গে জমি রেজিস্ট্রি করার জন্য রাখা ৩ লাখ ৩৬ হাজার টাকা চুরি হয়েছে।
এ বিষয়ে জামনগর ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাগাতিপাড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নাজনীন আকতারী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
‘পাকিস্তানিদের সঙ্গে হাত মেলানোই উচিত নয়’
সরকারকে এক মাসের সময় দিলেন শিক্ষকরা