রাজবাড়ীর কালুখালীতে ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে আমজাদ বিশ্বাস (৫২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ১০টার দিকে কালুখালী উপজেলার রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালিয়া মোড় সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আমজাদ বিশ্বাস পাংশা পৌরসভার গুদিবাড়ি এলাকার ফটিক বিশ্বাসের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পাংশা থেকে সোনাপুরগামী একটি ভ্যান ও রাজবাড়ী থেকে কুষ্টিয়াগামী একটি পিকআপের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ভ্যানচালক আমজাদ বিশ্বাস মারা যান। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে । দুর্ঘটনার কারণে সড়কে কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়।
পাংশা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুণ অর রশিদ বলেন, দুর্ঘটনায় নিহত আমজাদ বিশ্বাসের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
সরকারকে এক মাসের সময় দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা