দীর্ঘ দিন নেতৃত্ব দিয়েছেন হ্যারি কেইন। তিনি ক্লাব ছাড়ার পর দক্ষিণ কোরিয়ার সন হিউং-মিনের হাতে ছিল আর্মব্যান্ড। সন বিদায় নেবার আর্জেন্টিনা বিশ্বকাপ জয়ী ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোকে নতুন অধিনায়ক ঘোষণা করেছে টটেনহ্যাম হটস্পার। আজ পিএসজির বিপক্ষে সুপার কাপের ম্যাচ দিয়ে নতুন দায়িত্ব শুরু করছেন রোমেরো।
২৭ বছর বয়সী রোমেরো দায়িত্ব পাওয়র পর সামাজিক মাধ্যমে রোমেরো বলেছেন,
“এই সুন্দর ক্লাবের প্রথম অধিনায়ক হওয়া একটি অবিশ্বাস্য সম্মান। চার বছর আগে আমি এখানে একটি স্বপ্ন নিয়ে এসেছিলাম: ক্লাবের ইতিহাসে আমার নাম লেখা এবং একটি ট্রফি জিততে পারা। আমি তা অর্জন করেছি।
এখন আমাদের সামনে নতুন যাত্রা। সামনে একটি সুন্দর মৌসুম। আমরা একসঙ্গে সেই অবিস্মরণীয় দিনের (২১ মে ২০২৫, ইউরোপা লিগ জয়) আনন্দ পুনরুজ্জীবিত করার জন্য কাজ করব। যাই ঘটুক না কেন, আমি শুধু একটি জিনিস চাই: ঐক্যবদ্ধ থাকো। উত্থান-পতন থাকবে, কিন্তু একসঙ্গে থাকলে কিছুই অসম্ভব নয়।”
২০২১ সালে ইতালির আতালান্তা থেকে টটেনহ্যাম হটস্পারে যোগ দিয়েছিলেন কুটি রোমরো। ইতিমধ্যে সব প্রতিযোগিতায় ক্লাবের হয়ে ১০০ ম্যাচ খেলেছেন।
এক সেন্টিমিটারেই লাখ ডলারের হাসি, রেকর্ড বোনাসে মিলিয়নিয়ার ডুপ্লান্টিস