প্রায় এক যুগেরও বেশি সময় পর আবার শখের বলিউডে ফিরছেন‘রেস’কন্যা বলে পরিচিতি পাওয়া এক সময়ের একসময় পরিচিত মুখ ছিলেন সামিরা রেড্ডি। পর্দায় তিনি পরিচিতি ছিলেন নিজের আবেদনময়ী উপস্থিতির জন্য। ‘রেস’, ‘দে দানা দন’-এর ছবির নায়িকা প্রায় ১৩ বছর ধরে সিনেমার পর্দায় অনুপস্থিত। ২০১২ সালের ‘তেজ’ ছিল তার শেষ ছবি। এবার দীর্ঘ বিরতির পর তিনি ফিরছেন ভৌতিক ছবি ‘চিমনি’ নিয়ে।
সামিরা জানান, তার এই প্রত্যাবর্তনের প্রেরণা এসেছে একেবারেই অপ্রত্যাশিত জায়গা থেকে, নিজের ছেলের কাছ থেকে। ‘এক বছর আগে আমার ছেলে রেস দেখে অবাক হয়ে বলল, ‘মা, তুমি তো এখন এ রকম দেখাও না। তুমি আবার অভিনয় করছ না কেন?’ আমি বললাম, কারণ আমি তো তোমাদের দেখা শোনাতেই ব্যস্ত। ও-ই আমাকে নতুন করে ভাবতে বাধ্য করল,’ বললেন সামিরা।
‘চিমনি’ শুটিং সেটে প্রথম দিনেই নার্ভাস ছিলেন তিনি। অনেকেই তাকে বলেছিলেন, ‘আপনি তো অনেক অভিজ্ঞ, এতটা নার্ভাস হওয়ার কী আছে।’ কিন্তু সামিরার মনে হচ্ছিল, যেন সবকিছু আবার নতুন করে শুরু করছেন। তবে ক্যামেরা চালু হওয়ার সঙ্গে সঙ্গেই যেন ঘুমিয়ে থাকা অভিনেত্রী জেগে উঠল। ‘অ্যাকশন শুনেই আমি চরিত্রে ঢুকে গেলাম এবং পরিচালক যেমন চেয়েছেন, তেমনভাবে অভিনয় করলাম,’ বললেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয় সামিরা। করোনা মহামারির সময় তিনি এই প্ল্যাটফর্মে আরও বেশি সময় দিতে শুরু করেন। এখানে তিনি খোলাখুলি বলেন নারীদের নিত্যদিনের চ্যালেঞ্জ নিয়ে সন্তান সামলানো, শ্বশুরবাড়ির সঙ্গে মানিয়ে চলা, বয়স ও ওজন নিয়ে সামাজিক চাপ—যেসব বিষয়ে অনেক তারকা কথা বলতে এড়িয়ে যান, সামিরা চান সেগুলো স্বাভাবিক আলোচনায় আনতে।
গাজার ফিলিস্তিনিদের দক্ষিণ সুদানে পাঠাতে চায় ইসরায়েল
দিলীপ বড়ুয়ার অনুপস্থিতিতে নিজেকে সভাপতি ঘোষণা হারুন চৌধুরীর
শেখ হাসিনাকে ফেরত চেয়ে নরেন্দ্র মোদির কাছে চিঠি