প্রথমবার চ্যাম্পিয়নস লিগ জয়ের কিছুদিন পরই ক্লাব বিশ্বকাপের শিরোপা জিততে ব্যর্থ হয়েছিল পিএসজি। সেই ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়িয়ে এবার জিতে নিল উয়েফা সুপার কাপের শিরোপা। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ফাইনালের মূল সময় শেষ হয় ২-২ সমতায়। এরপর টাইব্রেকারে সেখানে ৪-৩ গোলের জয় পায় লুইস এনরিকের দল। ইতিহাস গড়ে প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি।
ইতালির ব্লুএনার্জি স্টেডিয়ামে বুধবার রাতের ম্যাচে বল দখলে পিএসজি পুরো ম্যাচে ৭৪ শতাংশ বল দখলে রেখে আধিপত্য দেখালেও প্রথমার্ধে নেওয়া চারটি শটের কোনোটিই লক্ষ্যে ছিল না। দ্বিতীয়ার্ধে তারা আট শট নিয়ে তিনবার লক্ষ্যভেদ করে। অন্যদিকে শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলা টটেনহ্যাম প্রথমার্ধে ৮ শটের ৩টি টার্গেটে রাখে। বিরতির পর তাদের নেওয়া পাঁচ শটের দুটি গোলপোস্ট বরাবর ছিল।
৩৯ মিনিটে পিএসজি গোলরক্ষক শেভালিয়ে জোয়াও পালিনিয়ার শট ক্রসবারে ঠেকালেও ফিরতি বলে দ্রুত স্লাইড করে টটেনহ্যামকে এগিয়ে দেন ফন দে ফেন। দ্বিতীয়ার্ধের মাত্র তিন মিনিটের মাথায় পেদ্রো পারোর ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক ক্রিস্টিয়ান রোমেরো। ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। পিছিয়ে পড়ার পর আক্রমণে গতি বাড়ায় পিএসজি। ৬৫তম মিনিটে তারা গোল করলেও তা অফসাইডে বাতিল হয়।
নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে বক্সের বাইরে থেকে জোরালো নিচু শটে ব্যবধান কমান পিএসজির দক্ষিণ কোরিয়ান উইঙ্গার লি কাং-ইন। যোগ করা সময়ের ৪র্থ মিনিটে উসমান দেম্বেলের ক্রসে দুর্দান্ত হেডে সমতা ফেরান রামোস। এরপর টাইব্রেকারের রোমাঞ্চে জয় তুলে নিয়ে মৌসুমের প্রথম ট্রফি উঁচিয়ে ধরে গতবারের ট্রেবলজয়ী পিএসজি। এর ফলে তিন মাসের মধ্যে দ্বিতীয় ইউরোপীয় ট্রফি জেতা থেকে বঞ্চিত হলো টটেনহ্যাম।
'টেস্ট ক্রিকেট এভাবে চললে কিছু দেশ দেউলিয়া হয়ে যাবে'
সুপার কাপ ম্যাচ দিয়ে স্পার্সের নেতৃত্ব শুরু করছেন কুটি রোমেরো
রিজওয়ানের বোকামি: এটাই কি বছরের সবচেয়ে হাস্যকর আউট?