সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগ ও যুবলীগের ৩ জন গ্রেপ্তার

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৮:৫৭ পিএম

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শ্রমিকলীগ নেতা ও যুবলীগের ২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট দায়ের করা মামলার আসামি বলে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম।

গ্রেপ্তাররা হলেন—নয়াআটি মুক্তিনগর এলাকার মৃত মোকছেদ আলির ছেলে ৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি সেলিম খাঁন ওরফে বালতি সেলিম (৬০), গোদনাইল বাঘপাড়া এলাকার ইয়াকুব আলির ছেলে যুবলীগ কর্মী ইউসুফ আলি মাসুদ (৪২) ও কদমতলী কলেজপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে যুবলীগ কর্মী মাজহারুল ইসলাম সোহেল (৩৫)।

সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, গ্রেপ্তারকৃত তিনজন বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় দায়ের করা মামলার আসামি। তাদের প্রত্যেকের বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে। এসব মামলায় তাদেরকে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত