প্রায় ১০ বছর একই ছাদেরনিচে বসবাস করে আসছেন বিশ্বখ্যাত পুর্তগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ও আর্জেন্টাইন মডেল জর্জিনা রদ্রিগেজ। এক দশকে তাদের ঘরে জন্ম নিয়েছে একাধিক সন্তান। কয়েকদিন আগে নিজেদের সম্পর্ককে কাগজে-কলমে পাকাপোক্ত করতে বাগদান সেরে জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার। প্রস্তাবে সাড়াও দেন জর্জিনা।
তবে বিয়ের পিড়িতে বসার আগেই রোনালদো-জর্জিনার বিচ্ছেদ বিষয়ক একটি শর্ত সামনে এসেছে। পর্তুগিজ ম্যাগাজিন টিভি গুইয়া এই খবর ফাঁস করেছে। চ্যানেলটি জানিয়েছে, রোনালদো ও জর্জিনা একসঙ্গে বাকি জীবন কাটাতে চান। তবে বিচ্ছেদ হয়ে গেলে জর্জিনা যতদিন বেঁচে থাকবেন তার ভরণপোষণ বাবদ রোনালদোর কাছ থেকে অর্থ পাবেন। শর্ত অনুযায়ী টাকার অঙ্কে যা প্রতি মাসে ১ লাখ ১৪ হাজার ডলার বা প্রায় ১ কোটি ৩৮ লাখ ৫৩ হাজার টাকা।
রোনালদোর সন্তান আলানা মার্টিনাকে জর্জিনা জন্ম দেওয়ার পর থেকে এই শর্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে টিভি গুইয়া। এর বাইরে মাদ্রিদের লা ফিনকায় রোনালদো একটি বিলাসবহুল বাড়ি আছে। শর্ত অনুযায়ী, থাকার জন্য ওই বাড়ি পাবেন জর্জিনা। মূলত তাদের বিচ্ছেদ হলেও সন্তানরা যেন ঠিকঠাক বেড়ে উঠতে পারে সেজন্য এই শর্তে স্বাক্ষর করেছেন দু’জন।
এছাড়াও জর্জিনা সিআরসেভেনের মোট সম্পদের একটা বড় অংশের ভাগ পাবেন। সংবাদমাধ্যমের তথ্য মতে, রোনালদোর বর্তমান সম্পদের পরিমাণ ৬৭১ মিলিয়ন ডলার বা প্রায় ৮ হাজার ১৫৬ কোটি টাকা। ফলে রোনালদোকে বিয়ের ফলে ভবিষ্যৎ বিচারে আর্থিক দিক থেকে জর্জিনা যে বেশ লাভবান হচ্ছেন তা বলাই বাহুল্য।
ধানমন্ডি ৩২ নম্বর ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা
পদ্মার ভাঙনে পাটুরিয়ার ৫ নম্বর ফেরিঘাট বন্ধ
চাঁদাবাজির অভিযোগ: সেনাবাহিনীর হাতে ছাত্রদল নেতাসহ আটক ২