মুন্সীগঞ্জের সিরাজদীখানে থানায় হামলা ও ভাংচুর মামলায় দেলোয়ার হাওলাদার (৪৮) ও শাহ আলম ঢালী (৫১) নামে আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাতে জেলার সিরাজদীখান উপজেলার ইছাপুরা গ্রাম থেকে দেলোয়ার হাওলাদারকে গ্রেপ্তার করে। তিনি ইছাপুরা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ওই গ্রামের হাজী ফজলুল হাওলাদারের ছেলে।
একই রাতে পৃথক অভিযানে উপজেলার কাঠালতলী গ্রাম থেকে শাহ আলম ঢালীকে গ্রেপ্তার করে। তিনি জৈনসার ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যকরী সদস্য এবং কাঠালতলী গ্রামের প্রয়াত আব্দুল মান্নান ঢালীর ছেলে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক বলেন, গত বছরের ৫ আগস্ট সিরাজদীখান থানায় হামলা চালিয়ে ভাংচুর করা হয়। পরে ওই ঘটনায় মামলা দায়ের করে পুলিশ।
ওই মামলায় পৃথক দুই স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ২ নেতাকে গ্রেপ্তার করেন। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
আখাউড়ায় দুই ওসির অপসারণ দাবি
যুদ্ধবিরতি চুক্তির সম্ভাবনা, রয়েছে পারমাণবিক চুক্তির ইঙ্গিতও 