ইংলিশ প্রিমিয়ার লিগে আজ শিরোপা উদ্ধারের মিশন শুরু করবে ম্যানচেস্টার সিটি। তাদের ম্যাচ উলভারহ্যাম্পটনের বিপক্ষে। সেই ম্যাচের আগে ম্যানসিটির কোচ পেপ গার্দিওলা নিশ্চিত করেছেন, নতুন মৌসুমে তার দলের প্রথম পছন্দের গোলকিপার এডেরসনই।
তুরস্কের ক্লাব গ্যালাতাসারেতে যোগ দেওয়ার গুঞ্জন থাকলেও ব্রাজিলিয়ান এই গোলকিপারকে বিক্রির কোনো পরিকল্পনা নেই সিটির। ৩১ বছর বয়সী এডেরসনের চুক্তির মেয়াদ বাকি আর এক বছর।
গার্দিওলা বলেন, 'এই মুহূর্তে এডিই (এডেরসন) আমাদের নাম্বার ওয়ান। সে পুরোপুরি ফিট।' এ মৌসুমে ম্যানসিটি দলে ভিড়িয়েছে গোলকিপার জেমস ট্র্যাফোর্ডকে। তবে এদেরসনের জায়গা যে পাকা তা নিশ্চিত করলেন গার্দিওলা।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০ টায়।
আক্রমণভাগে খরচ ৩ হাজার ৪০০ কোটি টাকা, কতদূর যাবে ম্যানইউ
ম্যাচে জটাকে খুঁজছিলেন লিভারপুল কোচ স্লট