খারাপ পারফরম্যান্সে বেতন কমছে বাবর-রিজওয়ানদের!

আপডেট : ১৬ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে শুরুতে এগিয়ে গিয়েও হেরেছে পাকিস্তান। এই বছর পাকিস্তান ১১ ওয়ানডে খেলে জিতেছে মাত্র দুটিতে। টেস্ট ৩টি খেলে জিতেছে একটি। বাংলাদেশের মাটিতে হেরেছে টি-টোয়েন্টি সিরিজ। দলের এমন খারাপ পারফরম্যান্সে খেলোয়াড়দের বেতন কমানোর চিন্তা-ভাবনা করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

স্পোর্টস নাও তাদের এক খবরে জানিয়েছে, আইসিসি থেকে পাওয়া লভ্যাংশ এর ৩ শতাংশ খেলোয়াড়দের দিয়ে থাকে পাকিস্তান বোর্ড। দুই বছর আগে এটি যুক্ত হয় দলের সেন্ট্রাল কন্ট্রাক্টে থাকা খেলোয়াড়দের মূল বেতনের সঙ্গে। তবে ধারণা করা হচ্ছে আসছে এশিয়া কাপের পর আর এমনটি থাকছে না।

বোর্ড মনে করে দলে খেলোয়াড়দের যে পারফরম্যান্স তাতে এই লভ্যাংশের অর্থ তাদের প্রাপ্য নয়।

বাবর আজম ও মোহম্মদ রিজওয়ান 'এ' ক্যাটাগরির খেলোয়াড়। তাদের দুজনের বেতন কমতে পারে ৩১.৫১ শতাংশর মতো। শাহিন আফ্রিদি আছেন 'বি' ক্যাটাগরিতে। তার বেতন কমতে পারে ৩৩.৩৩ শতাংশ। উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাবর করেন ৫৬ রান, রিজওয়ান করেন ৬৯ রান। শাহিন টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ মিলিয়ে নিয়েছেন ৬ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত