হামজা মাঠে নামার পর হেরে গেলো লেস্টার সিটি

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:১১ এএম

‎নতুন কোচ মার্টি সিফুয়েন্টেসের অধীনে প্রথম অ্যাওয়ে ম্যাচেই হোঁচট খেলো লেস্টার সিটি। ইংলিশ চ্যাম্পিয়নশিপে প্রেসটনের কাছে তারা হেরে গেছে ২-১ গোলে।

‎পুরো ম্যাচে লেস্টারের পারফরম্যান্স ছিল হতাশাজনক। একাধিক ভুলে সুযোগ হারায় তারা। সমর্থকেরাও ক্ষোভ ঝাড়েন দলের ওপর, খেলা শেষে খেলোয়াড়দের উদ্দেশে শোনা যায় দুয়োধ্বনি।

‎লেস্টারের প্রথম ম্যাচে খেলার সুযোগ না পাওয়া হামজা শনিবারের ম্যাচে ৭৭ মিনিটে বদলী হিসেবে মাঠে নামেন। তবে তিনি নামার পরই জয়সূচক গোল করে প্রেসটন।

‎৭ মিনিটেই পিছিয়ে পড়েছিল লেস্টার। ৬৭ মিনিটে ১৬ বছরের জেরেমি মংগা সমতা ফেরান ম্যাচে। জুড বেলিংহামকে পেছনে ফেলে গড়েন চ্যাম্পিয়নশিপের সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড । তবে তার এই কীর্তি ম্লান করে দেন ওসমাজিচ।




×
সর্বশেষ সর্বাধিক পঠিত