ধানমণ্ডি ৩২ থেকে আটক রিকশাচালকের মামলার বিষয়ে যা জানা গেল

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ১২:৫৪ পিএম

১৫ আগস্ট ২০২৫ ধানমণ্ডি ৩২ এলাকা থেকে মো. আজিজুর রহমান (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে ধানমণ্ডি থানায় এপ্রিল মাসে দায়ের করা মামলায় সন্দিগ্ধ আসামী হিসেবে ১৬ আগস্ট তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে মো. আজিজুর রহমানের গ্রেফতার ও মামলার বিষয়ে অনেকেই ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছেন, যা ঢাকা মেট্রোপলিটন পুলিশের নজরে এসেছে।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, ধৃত মো. আজিজুর রহমানকে যে মামলায় সন্দিগ্ধ (সন্দেহজনক) আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে তা পেনাল কোডের একটি নিয়মিত মামলা। তবে অনেকে বিষয়টিকে হত্যা মামলা হিসেবে প্রচার করছেন, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যমূলক।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের উদ্দেশ্য করা হয়েছে, এমন বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত