সিলেটের নতুন ডিসি আলোচিত সারোয়ার আলম

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:৩৯ পিএম

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন র‍্যাবের আলোচিত সেই ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সিনিয়র সহকারী সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

সোমবার (১৮ আগস্ট) তাকে সিলেটের ডিসি নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সারোয়ার আলম এর আগে ভ্রাম্যমাণ আদালতে দুর্নীতি, ভেজালবিরোধী অভিযান এবং দায়িত্বশীল কর্মকাণ্ডের জন্য আলোচনায় এসেছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত