ডাকসু নির্বাচনে উমামা ফাতেমার নেতৃত্বে স্বতন্ত্র প্যানেল

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৬:৩৯ পিএম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র প্যানেল হচ্ছে।

আজ সোমবার (১৮ আগস্ট) দুপুরে মনোনয়ন ফরম গ্রহণের শেষ দিনে মনোনয়ন ফরম নেন উমামা ফাতেমা।

জানা গেছে, প্যানেলে সহ-সভাপতি (ভিপি) পদে উমামা ফাতেমা, সাধারণ সম্পাদক জিএস পদে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সভাপতি আল সাদী ভূইয়া, এজিএস পদে সাংবাদিক সমিতির বর্তমান সভাপতি মহিউদ্দিন মুজাহিদ মাহী থাকবেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত