রাজধানীর জুরাইনে ফুটপাত থেকে ২ ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে, তারা ভবঘুরে প্রকৃতির। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে। এদের একজনের নাম মনির (৩৮) ও অপরজন অজ্ঞাতনামা (৪০)।
আজ সোমবার বেলা ৩টার দিকে জুরাইন সালাউদ্দিন পেট্রোল পাম্প সংলগ্ন যাত্রীছাউনির পাশে ফুটপাতের ওপর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) এম ইরফান উদ্দিন জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, যাত্রীছাউনির পাশে ফুটপাতে পাশাপাশি দুইজন মৃত অবস্থায় পড়ে আছে৷ তবে তাদের পরিচয় তাৎক্ষণিকভাবে কেউ জানাতে পারছিল না। পরবর্তীতে সেখানেই তাদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়।
তিনি জানান, পরবর্তীতে মৃত একজনের পরিচয় জানা গেছে। তার নাম মনির (৩৮)। বাড়ি বরিশাল উজিরপুর উপজেলার যোগিরকান্দা গ্রামে। বাবার নাম মৃত আব্দুর রশিদ। থাকত মুরাদপুর এলাকায়। তার ২ স্ত্রী রয়েছে। তবে তাদের সাথে তেমন যোগাযোগ ছিল না। খবর দেয়ার পর ২ স্ত্রী এসে লাশ সনাক্ত করেছে।
এসআই ইরফান বলেন, তারা দুজনই মাদকাসক্ত। অসুস্থতার কারণে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্বাধীন ফিলিস্তিন প্রতিষ্ঠায় বাংলাদেশ সর্বদা পাশে থাকবে: চরমোনাই পীর
বইয়ের পর এবার বুক শেলফ উপহার জেলা প্রশাসকের