বয়স চল্লিশ পেরিয়ে গেলেও এখনও যেন ষোড়শী বলিউড অভিনেত্রী সানি লিওন! এখনও তার টলমল শারীরিক সৌন্দর্যে মুগ্ধ ভক্ত-অনুরাগী। দাগ-ছোপহীন, মসৃণ আর ঝলমলে ত্বক দেখে অনেকেই অবাক। কীভাবেই বা এতটা তরতাজা থাকেন বলিপাড়া মাতানো এ অভিনেত্রী?
শুধু প্রসাধনীতে নয়, সানি লিওনের সৌন্দর্যের রহস্য লুকিয়ে আছে তার জীবনযাত্রাতেও। বাইরের তেল-মসলাদার খাবার এড়িয়ে চলেন তিনি। প্রতিদিনের খাদ্যতালিকায় থাকে প্রচুর শাকসবজি ও পানি। তার বিশ্বাস, ত্বকের তারুণ্য ধরে রাখতে পানির বিকল্প আর কিছু নেই।
শরীর সচেতন সানি লিওন নিয়মিত যত্ন নেন নিজের ভেতর থেকে যেমন, ঠিক তেমনই বাইরে থেকেও। তাই আজও উজ্জ্বল তারুণ্য ধরে রেখেছেন। আর এ কারণেই আজও অনেক বলি অভিনেত্রীর ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছেন সানি লিওন।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সানি লিওন নিজেই জানিয়েছেন তার বিউটি সিক্রেট সম্পর্কে। রাতে ঘুমাতে যাওয়ার আগে তিনি কখনো ত্বকের পরিচর্যা করতে ভোলেন না। যত্ন নিতে ফেসওয়াশ ও নাইট ক্রিম তার প্রতিদিনের নিত্যসঙ্গী।
আইন উপদেষ্টার পদত্যাগ দাবিতে বিক্ষোভ
প্রয়াত ‘থ্রি ইডিয়টস’ অভিনেতা অচ্যুত পোতদার
কোনো চাপে নয়, শিক্ষার্থীদের সুবিধার্থে সময় বাড়ানো হয়েছে