দীর্ঘদিন ধরে কোনো ফরম্যাটেই রান পাচ্ছেন না বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ান। এর শাস্তিস্বরূপ এই দুজনকে ‘এ’ ক্যাটাগরি থেকে ‘বি’ ক্যাটাগরিতে নামিয়ে নতুন কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আজ মঙ্গলবার ৩০ জনের এই কেন্দ্রীয় চুক্তি প্রকাশিত হয়েছে। নতুন করে চুক্তিবদ্ধ হয়েছেন ১২ ক্রিকেটার।
২০২৫ সালের ১ জুলাই থেকে ২০২৬ সালের ১ জুন পর্যন্ত এই চুক্তিতে ‘এ’ ক্যাটাগরিভুক্ত কোনো ক্রিকেটার নেই। ২০২৪/২৫ মৌসুমের জন্য কেবল বাবর এবং মোহাম্মদ রিজওয়ানই ‘এ’ ক্যাটাগরিতে ছিলেন। অন্যদিকে আবরার আহমেদ, হারিস রউফ, সাইম আইয়ুব, সালমান আলী আগা এবং শাদাব খান গত ১২ মাসে তাদের পারফর্মেন্সের পুরস্কার হিসেবে কেন্দ্রীয় চুক্তিতে ‘পদোন্নতি’ পেয়েছেন।
অবশ্য আগেই জানা গিয়েছিল, বাজে পারফর্মেন্সের কারণে বাবর-রিজওয়ানদের বেতন কমানো হবে। বাস্তবেও তাই হয়েছে। মোট তিনটি ক্যাটাগরিতে ১০ জন করে ক্রিকেটার রাখা হয়েছে। শুধু এবারই নয়, পরবর্তী সময়ের জন্য তাদের কোনও তারকাকে ‘এ’ ক্যাটাগরিতে না রাখার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এছাড়া বোর্ডের পক্ষ থেকে বলা হয়েছে যে, দলীয় গভীরতা বাড়ানো ও ভবিষ্যৎ উন্নয়নকে লক্ষ্য করেই ১২ জন নতুন ক্রিকেটার যুক্ত হয়েছে চুক্তিতে।
পিসিবির কেন্দ্রীয় চুক্তির তালিকা:
‘বি’ ক্যাটাগরি: আবরার আহমেদ, বাবর আজম, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, মোহাম্মদ রিজওয়ান, সাইম আইয়ুব, সালমান আলী আগা, শাদাব খান, শাহীন আফ্রিদি।
‘সি’ ক্যাটাগরি সি: আবদুল্লাহ শফিক, ফাহিম আশরাফ, হাসান নওয়াজ, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নোমান আলী, সাহিবজাদা ফারহান, সাজিদ খান, সৌদ শাকিল।
‘ডি’ ক্যাটাগরি: আহমেদ দানিয়াল, হুসেন তালাত, খুররম শাহজাদ, খুশদিল শাহ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, শান মাসুদ, সুফিয়ান মুকিম।
‘ফর্ম-ফিটনেস জরুরি নয়, বিশ্বকাপে মেসির মাঠে থাকাটাই যথেষ্ট’
ক্রিকেটে মনোযোগ দিতে ইনস্টাগ্রাম ছাড়লেন স্যাম কনস্টাস
৫ বলে ৩ উইকেট নিয়ে স্বরূপে রশিদ খান