ইউক্রেনে সেনা পাঠাবে না যুক্তরাষ্ট্র, নিরাপত্তা দিবে ইউরোপ

আপডেট : ১৯ আগস্ট ২০২৫, ১০:০০ পিএম

ইউক্রেনে মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের সঙ্গে হোয়াইট হাউজের বৈঠকের পর এক সাক্ষাৎকার এমনটা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার ফক্স নিউজের টকশো ফক্স অ্যান্ড ফ্রেন্ডসকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি প্রেসিডেন্ট, আমি আপনাদের নিশ্চয়তা দিচ্ছি।’

রাশিয়ার আরেকটি আগ্রাসন ঠেকাতে মার্কিন সেনা পাঠানো হতে পারে কি না প্রশ্নের জবাবে এমনটা বলে তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আবারও স্পষ্ট করে বলেন, তিনি প্রেসিডেন্ট থাকা অবস্থায় ইউক্রেন ন্যাটোতে যোগ দেবে না। তবে তিনি জানান, কিয়েভ তার নিরাপত্তার নিশ্চয়তা পাবে।

তার মতে, এ নিশ্চয়তাগুলো ইউরোপীয় মিত্ররাই নিশ্চিত করবে। ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করতে নিজেদের সেনা পাঠানোর বিষয়টি বিবেচনা করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত