বিএনপির অভিযোগ

পিআর পদ্ধতিতে নির্বাচন করতে জবরদস্তি করা হচ্ছে

আপডেট : ২০ আগস্ট ২০২৫, ১০:০৫ পিএম

পিআর পদ্ধতিতে আসন্ন নির্বাচন করার জন্য মানুষকে ‘জোর’ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ বুধবার পল্টনে বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন করা নিয়ে অনেক আলোচনা হলেও এটি কীভাবে বাস্তবায়ন করা হবে তা জনগণের কাছে পরিষ্কার করে তুলে ধরা হচ্ছে না। পৃথিবীর বিভিন্ন দেশে পিআর বিভিন্নভাবে অনুশীলন হয় তবে বাংলাদেশে কী পদ্ধতিতে এটি বাস্তবায়ন করা হবে সেটি নিয়ে ধোঁয়াশা রয়েছে।

তিনি আরও বলেন, পিআরের মাধ্যমে মানুষ প্রার্থীকে ভোট দেবেন না, দলকে বা প্রতীককে দেবেন। যারা প্রতিনিধি হবেন তাদের দল নির্বাচন করবে, জনগণ না। আমরা কি কখনো জনগণকে জিজ্ঞাসা করেছি যে তারা এটাতে রাজি কি না?

নজরুল ইসলাম খান বলেন, এই কথাগুলো কি বলছেন এলাকার মানুষজনকে? বলে তাদের মতামত চাইছেন তারা রাজি কি না? যখন এই নিয়ে (পিআর) ইনসিস্ট করা হয়, তখন তো সন্দেহ করাই যায় যে এটা একটা অযৌক্তিক চেষ্টা, যেটার অনিবার্য পরিণতি হতে পারে নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত