ইউএস ওপেনের নতুন ফরম্যাটে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন একঝাঁক তারকা সিঙ্গেলস খেলোয়াড়। তবে শেষ হাসি হাসলেন প্রকৃত ডাবলস বিশেষজ্ঞরা। বুধবার রাত প্রায় মধ্যরাতে সারা এরানি ও আন্দ্রেয়া ভাভাসোরি তাদের শিরোপা ধরে রাখলেন। ফাইনালে তারা হারালেন বিশ্ব র্যাংকিংয়ের দুই শীর্ষ তারকা ইগা শভিয়াতেক ও কাসপার রুডকে ৬-৩, ৫-৭, ১০-৬ গেমে।
এই জয়ে এরানি–ভাভাসোরি দখল করলেন এক মিলিয়ন ডলারের পুরস্কার—যা গত বছরের তুলনায় পাঁচগুণ বেশি। নতুন আঙ্গিকে সাজানো ১৬ দলের প্রতিযোগিতায় সোয়ানতেক, রুড, কার্লোস আলকারাজ ও নোভাক জকোভিচের মতো তারকারা অংশ নেন। কিন্তু শেষ পর্যন্ত অভিজ্ঞ জুটি হিসেবে সফল হলো কেবল ইতালিয়ান এরানি–ভাভাসোরি।
ফাইনালের শুরুতে ইতালিয়ান জুটি ঝলসে ওঠে। দ্রুত ৪-১ লিড নিয়ে প্রথম সেট জিতে নেন তারা। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ান শভিয়াতেক ও রুড। ৪-৫ গেমে পিছিয়ে থেকেও টানা তিন গেম জিতে ম্যাচকে সুপার টাইব্রেকারে নিয়ে যান তারা। কিন্তু সেখানেও শুরু থেকে আধিপত্য দেখান এরানি–ভাভাসোরি। ৪-০ ব্যবধানে এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত ১০-৬ গেমে জয় নিশ্চিত করেন।
ভাভাসোরি ম্যাচ শেষে বলেন, *“আমরা এক ধরনের মিশনে ছিলাম—প্রমাণ করতে চেয়েছি ডাবলসও দারুণ পণ্য। আজকের রাতের পরিবেশ ছিল অবিশ্বাস্য।” এরানি যোগ করেন, “এই শিরোপা তাদের জন্যও, যারা মূল ডাবলস খেলোয়াড় হয়েও এই টুর্নামেন্টে সুযোগ পাননি।”
কদিন আগে সিনসিনাটি ওপেন জয়ী ইগা সোয়ানতেক মজার ছলেই বলেন, “মনে হয় ডাবলস খেলোয়াড়রা ট্যাকটিক্যালি আমাদের চেয়ে বেশি স্মার্ট।” যদিও তিনি ও রুড শেষ পর্যন্ত হেরে গেলেন, তবু তারা প্রতিযোগিতাটিকে জমিয়ে তুলেছিলেন।
ইউএস ওপেন কর্তৃপক্ষ এ বছর মিক্সড ডাবলসে বড় পরিবর্তন আনে। সংক্ষিপ্ত সেট, নো-অ্যাড স্কোরিং ও ১০ পয়েন্ট টাইব্রেকের নিয়মে খেলা হয় সেমিফাইনাল পর্যন্ত। পাশাপাশি এক মিলিয়ন ডলারের পুরস্কার তহবিল যুক্ত করে আয়োজকেরা টুর্নামেন্টকে সিঙ্গেলস তারকাদের জন্যও আকর্ষণীয় করে তোলেন। তবে এতে অনেক বিশেষজ্ঞ ডাবলস খেলোয়াড় বাদ পড়ে যান—যা নিয়ে সমালোচনা হয়েছে যথেষ্ট।
প্রেমিকাকে ‘এনগেজমেন্ট রিং’ এর বদলে ‘ককটেল রিং’ দিয়েছেন রোনালদো!
জীবদ্দশায় ভারত-পাকিস্তান টেস্ট সিরিজ দেখতে চাই: আকরাম