এশিয়া কাপ উপলক্ষে গত মঙ্গলবার দল ঘোষণা করেছে ভারত। ১৫ সদস্যের সেই দল নিয়ে চলছে ব্যাপক আলোচনা। ভালো পারফর্ম করেও বাদ পড়েছেন শ্রেয়স আইয়ার, যশস্বী জয়সওয়ালের মতো তারকারা। সেই বাদ পড়াদের নিয়েই একাদশ সাজিয়েছে ভারতের একটি গণমাধ্যম। সেই একাদশও যে এশিয়া কাপ জিততে সক্ষম- তাতে সন্দেহ থাকার কোনো অবকাশ নেই।
যশস্বী জয়সওয়াল: স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও মূল দলে সুযোগ হয়নি। অথচ আইপিএলে দুর্দান্ত ফর্মে ছিলেন এই বাঁহাতি ওপেনার। ১৪ ম্যাচে ৫৫৯ রানের সঙ্গে করেছেন ৬টি ফিফটি। কিন্তু জাতীয় দলে ওপেনিংয়ে জায়গা নেই বলেই সুযোগ মেলেনি।
সাই সুদর্শন: গত আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহক সুদর্শন ১৫ ম্যাচে করেছিলেন ৭৫৯ রান। ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও খেলেছেন। তবুও এশিয়া কাপের টি-টোয়েন্টি দলে জায়গা হয়নি।
শ্রেয়স আইয়ার: বাদ পড়াদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম শ্রেয়স আইয়ার। আইপিএলে ১৭ ম্যাচে ৬০৪ রান করে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন। এর আগের আসরে নাইট রাইডার্সকে করিয়েছিলেন চ্যাম্পিয়ন। তাকে বাদ পড়াদের একাদশের অধিনায়ক করা হয়েছে।
লোকেশ রাহুল: টি-টোয়েন্টিতে ধারাবাহিকভাবে রান করেও নির্বাচকদের মন জোগাতে পারেননি। আইপিএলে গত মৌসুমে দিল্লির হয়ে ৫০০ রানের বেশি করেছেন। তাকে বাদ দেওয়ার যুক্তিগ্রাহ্য ব্যাখ্যাও দেননি নির্বাচকেরা।
ধ্রুব জুরেল: স্ট্যান্ডবাই তালিকায় থাকলেও মূল দলে সুযোগ হয়নি। উইকেটকিপার হিসেবে থাকবেন উপেক্ষিতদের একাদশে। প্রয়োজনে ব্যাট হাতেও কার্যকর ভূমিকা রাখতে পারেন ধ্রুব।
রিয়ান পরাগ: রাজস্থানের হয়ে ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে জাতীয় দলে জায়গা পেয়েছিলেন। তবে সেভাবে প্রভাব রাখতে না পারায় এশিয়া কাপের দলে সুযোগ পাননি।
নিতিশ রেড্ডি: বর্তমানে চোটে আক্রান্ত নিতিশ ফিট থাকলেও এশিয়া কাপের দলে জায়গা হওয়ার সম্ভাবনা ছিল ক্ষীণ। আইপিএল থেকে উঠে আসা এই তরুণকে টেস্টে সুযোগ দেওয়া হলেও টি-টোয়েন্টি দলে এখনও নিয়মিত নন।
ওয়াশিংটন সুন্দর: ব্যাট-বল দুই দিকেই কার্যকরী, তবুও এশিয়া কাপে জায়গা হয়নি। তাকে ‘ইউটিলিটি ক্রিকেটার’ বলা হলেও নির্বাচকদের বিবেচনায় আসেননি।
মোহাম্মদ সিরাজ: ইংল্যান্ড সফরে পাঁচটি টেস্টেই খেলে হয়েছেন সর্বোচ্চ উইকেট শিকারী। তার বীরত্বেই টেস্ট সিরিজ ড্র করেছে ভারত। বিশ্রাম দেওয়ার জন্য তাকে এশিয়া কাপের দলে রাখা হয়নি বলে ধারণা করা হচ্ছে।
মোহাম্মদ শামি: ইনজুরি ও বয়স-ফিটনেসের কারণে টি-টোয়েন্টি থেকে ধীরে ধীরে ছিটকে যাচ্ছেন ভারতের এই তারকা পেসার। গুঞ্জন আছে, ভবিষ্যতে তাকে হয়তো শুধু ওয়ানডে ক্রিকেটেই দেখা যাবে।
রবি বিষ্ণোই: একসময় ছিলেন ভারতের টি-টোয়েন্টি দলের নিয়মিত সদস্য। তবে ফর্ম হারানোর কারণে মূল স্রোত থেকে ছিটকে গেছেন।
আর্লিং হালান্ডরা গাজাবাসীর পাশে দাঁড়ানোয় ইসরায়েলের উপহাস
সাবেক স্ত্রীর ‘দ্বিতীয় বিয়ের’ গুঞ্জনে চাহালের মন খারাপের পোস্ট
প্রেমিকাকে ‘এনগেজমেন্ট রিং’ এর বদলে ‘ককটেল রিং’ দিয়েছেন রোনালদো!
গামিনির আশ্রয় মাহবুব আনামও বিসিবি ছাড়ছেন?