নাটোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আলোচনাসভা

আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৪:২৮ পিএম

নাটোরে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২০ আগষ্ট) রাতে আব্দুর রহমান গণপাঠাগার আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুল বারী মির্জা।

আব্দুর রহমান গণ পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি উপাধ্যক্ষ মো. ফজলুর রহমানের সভাপতিত্বে আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস নাটোর জেলার কমিশনার ড. মো. আল আমিন ইসলাম এবং নাটোর প্রেস ক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন,পাঠাগারের প্রধান উপদেষ্টা এস এ এম ডি মানজুরুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদদের জাতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করে। তাদের আত্নত্যাগ আমাদের বারবার স্মরণ করতে হবে। বৈষম্য দূর করে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে হবে। সবাইকে এক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা পালন করার আহবান জানান তারা।

এ উপলক্ষে পাঠাগার মিলনায়তনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত