প্রতারণা মাধ্যমে গ্রাহকের আট লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গাড়িচালক শাহজাহান মিয়ার বিরুদ্ধে করা হয়েছে। একই সঙ্গে তাকে চ্যাকরিচ্যুত করা হয়েছে।
রাজধানীর হাজিরাবাগ থানায় মামলা করার কয়েক ঘণ্টার মধ্যে অভিযান চালিয়ে ড্রাইভার শাহজাহানকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় শাহজাহান মিয়ার কাছ থেকে সাড়ে চার লাখ টাকা উদ্ধার করা হয়।
হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাইফুল ইসলাম জানান, মামলার আসামি এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেডের গাড়িচালক শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রাহকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন শাহজাহান। তাকে আদালতে তোলা হয়েছে। বর্তমানে কারাগারে আছেন ড্রাইভার।
মামলার এজহারে বলা হয়, গত ১৪ আগস্ট এজে আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড থেকে গ্রাহকদের বিভিন্ন পণ্য গাড়িতে লোড করে এবং ক্যাশ অন ডেলিভারি গ্রাহকের নগদ টাকা রেজিঃ খাতায় স্বাক্ষর করে গ্রাহকদের নগদ টাকা প্রাপক, প্রেরক এর নাম্বারসহ ডকুমেন্টারি লিস্ট বুঝিয়ে নিয়ে যান। যাহার প্রমাণ সিসি টিভি ফুটেজে রয়েছে।
গাড়িচালক শাহাজাহান এ জে, আর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস লিমিটেড কেরানীগঞ্জ শাখায় না গিয়ে কৌশলে গ্রাহকের ক্যাশ অন ডেলিভারির নগদ ৮ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে থানায় মামলা করা হয়। প্রাথমিক তদন্তে টাকা হাতিয়ে নেওয়ার প্রমাণও পাওয়া গেছে। মামলার এজহারে তা উল্লেখ করা হয়েছে। আসামি শাহজাহান নিজেও স্বীকারোক্তি দিয়েছেন। গ্রাহকের টাকা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।
