ওজন কমাতে অনেকেই অনেক কিছু খান।
এর মধ্যে জিরার পানি একটি উপকরণ। বদহজম, চোঁয়া ঢেকুর দূর করতে এবং মেটাবলিজম বাড়াতে সাহায্য করে জিরার পানি। এই মসলার মধ্যে অ্যান্টি-ইনফ্লেমেটরি, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান। যা একাধিক রোগের ঝুঁকি প্রতিরোধ করে। কিন্তু সঠিক উপায়ে জিরার পানি না খেলে কোনো লাভই হবে না।
জিরার পানি খাওয়ার সঠিক উপায়
পানির সঙ্গে গোটা জিরা ফুটিয়ে খাওয়া উচিত নয়। এতে সাময়িক উপকার মিললেও ওজন কমানো যায় না। এর চেয়ে আগের দিন রাতে এক গ্লাস পানিতে এক চা চামচ জিরা ভিজিয়ে রাখুন। পরদিন সকালে ছেঁকে নিয়ে খান। সব সময় খালি পেটে খাবেন জিরার পানি।
হজমশক্তি উন্নত করে
অ্যাসিডিটি, কোষ্ঠকাঠিন্য, পেট ফাঁপা, চোঁয়া ঢেকুরের মতো হজমের সমস্যা দূর করতে সহায়ক জিরা। এই মসলা হজমের এনজাইমের নিঃসরণকে উদ্দীপিত করে এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। পাচনতন্ত্রের যতœ নেয় জিরা। বদহজমের সমস্যা দূর করে বিপাক হার বাড়ায় জিরা। গর্ভাবস্থাতেও জিরার পানি খেতে হজমের গ-গোল এড়াতে পারেন।
রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
ডায়াবেটিসের রোগীরাও নিশ্চিন্তে জিরার পানি খেতে পারেন। জিরার পানি ইনসুলিন সেনসিটিভি উন্নত করে এবং রক্তে শর্করার মাত্রা বজায় রাখে।
ওজন কমায়
জিরার পানি মেটাবলিজম বাড়ায় এবং বদহজমের সমস্যা দূর করে। পাশাপাশি ক্ষুধা নিয়ন্ত্রণ করে জিরার পানি। এমনকি শরীরে জমে থাকা টক্সিনও বের করে দেয়। এর জেরে ওজনও নিয়ন্ত্রণে থাকে।
