গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলের মৃত্যু, হাসপাতালে বাবা-মা

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০১:৩৯ পিএম

রাজধানীর গেন্ডারিয়ায় ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) নামে একজন মারা গেছেন। তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ ছিল। দগ্ধ অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে ঘটেছে এই দুর্ঘটনা। দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫), তার স্ত্রী সালমা বেগম (৫০)।

পরিবারের স্বজনরা জানিয়েছেন, তারা বাসাটির দ্বিতীয় তলায় থাকেন। বাসার পাশে অবস্থিত ট্রান্সফরমারে মাঝরাতে বিস্ফোরণ ঘটে। সেখান থেকে লেগে থাকা আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তিনজনই দগ্ধ হন। ভোরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানিয়েছেন, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের পুরো ১০০ শতাংশই পুড়ে গেছে। এ ছাড়া তাদের শ্বাসনালীও ক্ষতিগ্রস্ত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত