ফেরমিন-কাসাদোকে হারাতে চান না ফ্লিক

আপডেট : ২২ আগস্ট ২০২৫, ০৯:৫০ পিএম

দুই মিডফিল্ডার ফেরমিন লোপেজ ও মার্ক কাসাদোর বার্সেলোনা ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। গ্রীষ্মের দলবদলের শেষ সময়ে এসে আর কোনো খেলোয়াড়কে হারাতে চান না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। এই দুই মিডফিল্ডার থেকে যাবেন বলেই মনে করেন তিনি।

গত মৌসুমে বার্সেলোনার তিন শিরোপা জয়ে অবদান রাখেন ডিফেন্সিভ মিডফিল্ডার কাসাদো ও অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন। লা লিগায় শনিবার লেভান্তের বিপক্ষে ম্যাচ সামনে রেখে শুক্রবার সংবাদ সম্মেলনে আসেন ফ্লিক।

ফ্লিক বলেন, 'তার (কাসাদো) সঙ্গে কথা বলেছি আমি, সে যেতে চায় না। আমি চাই সে থাকুক। কঠিন একটি মৌসুম হতে যাচ্ছে এবং আমাদের এখনকার সকল খেলোয়াড়কে প্রয়োজন। সে আমাদের আত্মবিশ্বাস জোগায়, আর তার কাছ থেকে এটাই আমি চাই। এখন কোনো খেলোয়াড় হারাতে চাই না। ফেরমিনের মানের একজন খেলোয়াড়ের প্রয়োজন আছে আমাদের।'

লা লিগায় মৌসুমের প্রথম ম্যাচে মায়োর্কার মাঠে বার্সেলোনা জিতেছে ৩-০ তে। তাদের দ্বিতীয় ম্যাচটি লেভান্তের মাঠে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত