ওয়েস্ট হ্যামের মাঠে প্রিমিয়ার লিগ ম্যাচে গোল উৎসবে মেতেছিল চেলসি। তবে এ জয়ের আসল গল্প যেন ব্রাজিলিয়ান আর আর্জেন্টাইনদের লড়াই–বন্ধুত্বের কথা্লই ছিল।
ম্যাচের শুরুতেই ওয়েস্ট হ্যামকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা লুকাস পাকেতা। তার দুর্দান্ত শটে হোম সমর্থকদের উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। তবে সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। গোল শোধ করেন চেলসির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জোয়াও পেদ্রো।
সেখানেই থেমে থাকেননি তিনি। তার অ্যাসিস্ট থেকে গোল করেন পর্তুগিজ পেদ্রো নেতো। এরপর মঞ্চে নামেন ব্লুজদের কিশোর প্রতিভা এস্তেভাও উইলিয়ান। ১৮ বছর বয়সী এই ব্রাজিলিয়ান তার নিখুঁত কাট-ব্যাক থেকে গোল বানান আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে দিয়ে।
চতুর্থ গোল করেন আরেক লাতিন খেলোয়াড় ইকুয়েডরের মোইজেস কাইসাদো।
শেষদিকে আবারও আলো ছড়ান জোয়াও পেদ্রো। তার অ্যাসিস্ট থেকে আসে চেলসির পঞ্চম গোল।
আলাদা করে প্রশংসা কুড়িয়েছে এস্তেভাওয়ের খেলা
এস্তেভাওকে বায়ার্ন মিউনিখ, পিএসজি কিংবা ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবও চেয়েছিল। তবে তিনি বেছে নেন চেলসিকে। আগেও আলোচনায় ছিলেন—বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পালমেইরাসের হয়ে গোল করেছিলেন এই তরুণ। গতরাতের ম্যাচে কোল পালমারের জায়গায় প্রথমবার শুরুর একাদশে খেলার সুযোগ পেয়েই আলো ছড়িয়েছেন ১৮ বছর বয়সী তরুণ।
চেলসির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক কুকুরেয়া প্রশংসায় ভাসান তাকে: “সে খুবই তরুণ, কিন্তু পরিণত ফুটবল খেলেছে। নতুন খেলোয়াড়রা দলে ভালো এনার্জি, ট্যালেন্ট নিয়ে এসেছে। আশা করি এ মৌসুমে আমরা দারুণ কিছু করতে পারব।”
সাবেক ইংল্যান্ড ও চেলসি গোলরক্ষক রব গ্রিন বলেন, “এস্তেভাও যেন একেবারে স্বাধীনভাবে খেলছিল। চেলসির জার্সি যেন তার জন্য কোনো চাপই ছিল না। খেলা তার কাছে আনন্দ, উৎসবের মতো।”
অবশ্য চেলসির কোচ মোরেস্কা স্বীকার করেছেন, কোলে পামার ছাড়া তাদের দল অনেকটা দুর্বল হয়ে পড়ে। গ্রোইন ইনজুরির কারণে ২৩ বছর বয়সী এই ইংলিশ তারকা ওয়েস্ট হ্যাম ম্যাচে খেলতে পারেননি।
মোরেস্কা বলেন, “কোল আমাদের সেরা খেলোয়াড়। তাকে নিয়ে আমরা নিঃসন্দেহে অনেক ভালো দল। তবে আজ এস্টেভাও সেই শূন্যস্থানটা দারুণভাবে পূরণ করেছে।”
মেসিদের ভারত সফরের খবর জানাল আর্জেন্টিনা ফুটবল
৬ গোল হজমের পর নেইমারদের জন্য এলো আর্জেন্টাইন কোচ