পটুয়াখালীতে ৫ ফুট দৈর্ঘ্যের পদ্ম গোখরা উদ্ধার

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০১:৩২ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় ৫ ফুট দৈর্ঘ্যের একটি বিষধর পদ্ম গোখরা সাপ উদ্ধারের পর অবমুক্ত করেছে এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্যরা।

শনিবার (২৩ আগস্ট) দুপুর ১২টায় আমতলী উপজেলার বান্দ্রা এলাকার খেলার মাঠ থেকে জালে পেঁচানো অবস্থায় সাপটি উদ্ধার করা হয়। পরে উপজেলার টিয়াখালী ইউনিয়নের আন্ধারমানিক নদী সংলগ্ন নাচনাপাড়া সংরক্ষিত বনে সাপটি অবমুক্ত করা হয়।

এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার সদস্য আলমনজির ও মাসুদ হাসান বলেন, হটলাইনে ফোন আসার কিছুক্ষনের মধ্যেই ঘটনাস্থলে পৌছে সাপটি উদ্ধার করা হয়। পরে প্রাথমিক চিকিৎসা শেষে বনে অবমুক্ত করা হয়।

কলাপাড়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মনিরুল হক মনি বলেন, এনিমেল লাভারস অফ পটুয়াখালীর সদস্যদের সহযোগিতায় সাপটি অবমুক্ত করা হয়েছে। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত