কাশিয়ানীতে বাস খাদে পড়ে আহত ২০

আপডেট : ২৩ আগস্ট ২০২৫, ০৩:৪৮ পিএম

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রোমান মোল্লা জানান, সাতক্ষীরা থেকে ছেড়ে আসা মাস্টার লাইনের একটি যাত্রীবাহী বাস ঢাকায় যাচ্ছিল। এ সময় বাসটি কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সড়কের পাশে গাছের সাথে ধাক্কা লেগে বাসটি খাদে পড়ে যায়। এতে ওই বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে গেলে অন্তত ২০ জন যাত্রী আহত হন।

পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। মারাত্মক আহত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত