প্রথম হলেন তারেক রহমান

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৮:১০ পিএম

জাতীয় অ্যাথলেটিকসের ১৭তম সামার মিটের শেষ দিনে আজ ২০০ মিটার দৌড়ে মাঠে নেমেছিলেন পুরুষ ও নারী দুই বিভাগেরই স্প্রিন্টাররা। দ্রুততম মানবের খেতাব পুনরুদ্ধারের পর ইমরানুর রহমানের দিকে নজর থাকলেও উল্টো চোটে পড়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। ২০০ মিটার দৌড়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর তারেক রহমান। ১০০ মিটারের পর ২০০ মিটারেও শিরোপা খুইয়েছেন শিরিন আক্তার। এখানেও স্বর্ণ গেছে সেনাবাহিনীর ঘরে, সেরা হয়েছেন শরিফা খাতুন।

পুরুষদের ২০০ মিটারে তারেক রহমান স্বর্ণ জেতেন ২১.৯০ সেকেন্ড সময়ে শেষ করে। আবদুল মোতালেব ২২ সেকেন্ড সময় নিয়ে হয়েছেন দ্বিতীয়। আর যুক্তরাজ্য প্রবাসী ইমরানুর দৌড় শুরু করলেও মাসল পুল হলে ট্র্যাকেই লুটিয়ে পড়েন। সবশেষ প্যারিস অলিম্পিকেও একই ঘটনার শিকার হয়েছিলেন তিনি।

মাসল পুল হলে ট্র্যাকেই লুটিয়ে পড়েন ইমরানুর

নারী বিভাগে শরিফা দৌড় শেষ করেন ২৫ সেকেন্ডে। আর শিরিন আক্তার দ্বিতীয় হন ২৫.১০ সেকেন্ড সময় নিয়ে। দ্রুততম মানবী হওয়া নৌবাহিনীর সুমাইয়া দেওয়ানের দৌড়ানোর কথা থাকলেও তিনি নামেননি মাঠে।

 

 

 

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত