ব্রাজিল দল ঘোষণার আগে ফের চোটে নেইমার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ০৯:২৮ পিএম

বিশ্বকাপ বাছাই ম্যাচের জন্য ব্রাজিল দলের স্কোয়াড ঘোষণার আগে ফের ইনজুরিতে পড়লেন নেইমার। সান্তোসের অনুশীলনে গেল ২১ আগষ্ট উরুতে আঘাত পেয়েছেন নেইমার, এমনই খবর ওগ্লোবোর। পরীক্ষায় দেখা গেছে নেইমারের উরুতে এডিমা ধরা পড়েছে।

সেপ্টেম্বরে হতে যাওয়া বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য আগামীকাল দল ঘোষণা করার কথা ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির। ৪ সেপ্টেম্বর চিলি এবং ৯ সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলবে ব্রাজিল।

সান্তোস ক্লাব ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনকে (সিবিএফ) নেইমারের ইনজুরির বিষয়টি জানিয়েছে। ফলে ৩৩ বছরের এই ফরোয়ার্ডের জাতীয় দলে ফেরা আবারও অনিশ্চয়তায় পড়লো।

সান্তোসের মেডিকেল টিম অবশ্য ৩১ আগস্ট ফ্লুমিনেন্সের বিপক্ষে ম্যাচের আগে নেইমারকে মাঠে ফেরানোর চেষ্টা করছে।

নেইমারের শেষবার ব্রাজিলের জার্সি গায়ে মাঠে নামেন ২০২৩ সালের অক্টোবরে, বিশ্বকাপ বাছাইয়ে। এরপর থেকে চোটই হয়ে উঠেছে নেইমারের সবচেয়ে বড় প্রতিপক্ষ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত