বৈষম্যবিরোধী আন্দোলন

হত‍্যা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদি বরিশালে গ্রেপ্তার

আপডেট : ২৪ আগস্ট ২০২৫, ১১:২৭ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ছাত্র-জনতার হত‍্যা মামলায় বরিশাল থেকে গ্রেপ্তার করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে। রবিবার সন্ধ্যায় সিআইডির একটি টিম গ্রেপ্তার করেছে বলেছে নিশ্চিত করেছেন সংস্থাটির বিশেষ পুলিশ সুপার জসিম উদ্দিন খান।

জসিম উদ্দিন খান জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলায় ১১ নম্বর আসামি তৌহিদ আফ্রিদি। এ মামলায় প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ২ নম্বর আসামি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং ৩ নম্বরে পুলিশের সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুন।

একই মামলায় ২২ নম্বর আসামি তার বাবা মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকে গত ১৭ আগস্ট গ্রেপ্তার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত