কুমিল্লার বরুড়া উপজেলায় এক হাজার ইয়াবাসহ রাজা মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।
রোববার রাত দশটার দিকে উপজেলার দক্ষিণ শিলমুড়ি ইউনিয়নের লগ্নসার নার্সারির সামনে থেকে রাজা মিয়াকে গ্রেপ্তার করা হয়। রাজা মিয়া উপজেলার বালুয়া গ্রামের মৃত হাকিম মিয়ার ছেলে।
রাজা মিয়ার বিরুদ্ধে বরুড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের এবং আদালতে মাধ্যমে কারাগারে পাঠান হয়।
বরুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক জানান, “রাজা মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাকে গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।”
