কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল বসুন্ধরা কিংসের কোচ হচ্ছেন একজন আর্জেন্টাইন। শেষ পর্যন্ত সেটিই হলো। কিংসের নতুন কোচ হয়েছেন আর্জেন্টাইন মারিও গোমেজ। ৬৮ বছর বয়সী গোমেজ এর আগে ইন্টার মিলান-ভ্যালেন্সিয়ার সহকারী কোচ ছিলেন। প্রধান কোচ ছিলেন মায়োর্কার। এছাড়া আরও বহু ক্লাবের কোচ ছিলেন তিনি।
প্রথমবারের মতো কোনো আর্জেন্টাইন কোচ কিংসের ডাগআউটে দাঁড়াচ্ছেন। গোমেজের খেলোয়াড় জীবন দীর্ঘ না হলেও কোচিং পেশার সঙ্গে যুক্ত আছেন ১৯৯৫ সাল থেকে।
ইন্তারের সহকারী কোচ থাকার সময় কাজ করেছেন স্যামুয়েল ইতো, পাবলো আইমার, রোনালদো নাজারিও, হার্নান ক্রেসপোর মতো কিংবদন্তিদের সঙ্গে। কোচিং ক্যারিয়ারে গোমেজ বড় সাফল্য পেয়েছেন জোহর দারুল তাজিমের ডাগআউটে। মালয়েশিয়ার ক্লাবটির হয়ে ২০১৫ সালে এএফসি কাপ জেতেন। মালয়েশিয়া জাতীয় দলের কোচ ছিলেন অল্প সময়, তবে তার অধিনে কোন ম্যাচ খেলেনি দেশটি।
গত বছর বরখাস্ত হওয়ার আগে সর্বশেষ ইন্দোনেশিয়ার ক্লাব বাহইয়াংকারা এফসিতে ছিলেন তিনি।
আবারও আইপিএলে ফেরার ইঙ্গিত দিলেন ডি ভিলিয়ার্স
লোগোবিহীন ফাঁকা জার্সি পরেই এশিয়া কাপ খেলবে ভারত?