ইতালিয়ান লিগ সিরি'আ তে ২০২৫-২৬ মৌসুম বড় জয়ে শুরু করেছে ইন্তার মিলান। সোমবার রাতে সান সিরোয় ইন্তার ৫-০ তে হারিয়েছে তুরিনোকে। ম্যাচে জোড়া গোল করেন মার্কাস থুরাম। গোল পেয়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবলার লাউতারো মার্তিনেজও।
গেল মৌসুমে দুই দেখাতেই ইন্তার হারিয়েছিল তুরিনোকে। তাই এবারও প্রথম দেখায় ফেভারিট হিসেবেই মাঠে নামে মার্তিনেজের দল। এদিন ৩-৫-২ ফরমেশনে খেলতে নামে ইন্তার মিলান।
ঘরের মাঠে ১৮ মিনিটে আলেসান্দ্রো বাসতোনির গোলে এগিয়ে যাওয়া শুরু ইন্তারের। ৩৬ মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান দ্বিগুণ করেন থুরাম। প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় ইন্তার। ৫১ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগে গোল করেন মার্তিনেজ। থুরাম নিজের দ্বিতীয় ও ম্যাচের চতুর্থ গোলটি করেন ৬২ মিনিটে। এর দশ মিনিট পর ইয়োয়ান বনি স্কোর ৫-০ করেন।
ইতালিয়ান লিগে প্রথম রাউন্ড শেষে জয় পেয়েছে ৬টি ক্লাব। তবে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে ইন্তার মিলান। গেল মৌসুমে মাত্র এক পয়েন্টের ব্যবধানে লিগ শিরোপা জিতেছিল নাপোলি। তারাও এবার জয় দিয়েই শুরু করেছে।
১৬ বছর বয়সে লিভারপুলকে জিতিয়ে ইতিহাস ইংলিশ ফরোয়ার্ডের
ক্রিকেটের যে নিয়ম বদলাতে চান শচিন টেন্ডুলকার