বকেয়া বেতনের দাবিতে বনানীতে চেয়ারম্যান বাড়ি সড়ক দেড় ঘণ্টা ধরে অবরোধ করে রাখেন মাসুদ অ্যাপারেলস গার্মেন্টস নামের প্রতিষ্ঠানের শ্রমিকরা। এতে বনানী, মহাখালীসহ আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে দেড় ঘণ্টা পর তারা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এর১ আগে মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকরা সড়কে অবস্থান নেন।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, সকাল সাড়ে ১০টার দিকে মাসুদ অ্যাপারেলস গার্মেন্টসের কর্মীরা বনানী-চেয়ারম্যানবাড়ি সড়ক অবরোধ করেন। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরানো হয়। বর্তমানে তারা সড়কের বাইরে বিক্ষোভ করছেন।
ট্রাফিক গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার জিয়াউর রহমান জানান, শ্রমিকদের অবরোধের কারণে মহাখালী থেকে বনানী পর্যন্ত যানবাহন চলাচল ব্যাহত হয়। চেয়ারম্যানবাড়ি ইউটার্ন পয়েন্ট অবরোধ থাকায় মহাখালী-উত্তরামুখী রুট সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। বেলা ১২টার দিকে পুলিশের অনুরোধে শ্রমিকরা সড়ক ছেড়ে গার্মেন্টসের সামনে গিয়ে অবস্থান নেন বলেও জানান জিয়াউর রহমান।
গাইবান্ধায় শতবর্ষী নাট্য ও সাংস্কৃতিক সংস্থা কার্যালয়ে আগুন