চলতি বছরের ডিসেম্বরের মাঝামাঝি সময়ে শুরু হবে বাংলাদেশ নারী ফুটবল লিগ। এশিয়ান কাপের জন্য নারীদের সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের পরিকল্পনা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ তথ্য জানান বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
কিরণ বলেন, ‘লিগ ডিসেম্বরের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে। এবার নতুন কয়েকটা দল আসবে। শক্তিশালী দল আসবে। এবারের লিগ অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। ক্লাব লাইসেন্সিংয়ের জন্য চিঠি আমরা ছেড়ে দিয়েছি। এর মাসখানেক আগে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোকে আমি ব্যক্তিগতভাবে চিঠি দিয়েছি। বসুন্ধরার ইমরুল ভাইয়ের সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, অসুবিধা নেই আপা আমরা খেলব।একইভাবে প্রত্যেকের সঙ্গে কথা বলব। কেউ না এলে তো আমরা জোর করতে পারব না। নিজের ইচ্ছায় আসতে হবে। একটা বড় প্রতিষ্ঠান মহিলা ফুটবলে দল গড়ছে। নাম এখন বলতে পারছি না। তারা মেয়েদের ভালো টাকা-পয়সা দেবে। ক্লাব লাইসেন্সিংয়ের চিঠি বিপিএল, বিসিএল, জেলা, আর্মি, পুলিশ, আনসার সবাইকে দেওয়া হয়েছে।’
২০১১ সালে শুরু হওয়া এ লিগের দ্বিতীয় আসর মাঠে গড়ায় ২০১৩ সালে। এর পর ছিল দীর্ঘ বিরতি। ২০১৯-২০ মৌসুমে ফের মাঠে গড়ায় নারী ফুটবলে দেশের একমাত্র এই লিগ। টানা তিন মৌসুম এর শিরোপা ঘরে তোলে বসুন্ধরা কিংস। সবশেষ ২০২৩-২৪ মৌসুমে চ্যাম্পিয়ন হয় নাসরিন স্পোর্টিং ক্লাব।
এবার ম্যাচ টাই, সুপার ওভারে বালকদের কাছে হারল নাহিদারা
নেইমার ব্রাজিলে ডাক না পাওয়ার নেপথ্যের কাহিনি