অল্প সময়ের জন্য মনে হচ্ছিল অবশেষে রেনাটা জারাজুয়াকে হারানোর উপায় খুঁজে পেয়েছেন ম্যাডিসন কিস। কিন্তু সোমবার তা স্থায়ী হয়নি। দ্বিতীয় সেটে জয়ের ধারা ধরে রাখতে ব্যর্থ হন কিস, আর সবাইকে চমকে দিয়ে এ গ্র্যান্ড স্ল্যামজয়ী মার্কিন তারকাকে ঘরের মাঠেই হারিয়ে দেন মেক্সিকোর ২৭ বছর বয়সী জারাজুয়া। ইউএস ওপেনের প্রথম রাউন্ডেই ৬(১০)-৭(১২), ৭(৭)-৬(৩), ৭-৫ গেমে জয় পান জারাজুয়া আর বিদায় নেন কিস।
পুরো ম্যাচজুড়ে কিসকে ভোগান জারাজুয়া। বিশ্ব র্যাংকিংয়ের ছয় নম্বর খেলোয়াড়ের জন্য এটি সহজ জয় হওয়ার কথা থাকলেও অবাছাই মেক্সিকান খেলোয়াড়কে প্রথম সেটে সামলাতে হিমশিম খেতে হয় কিসের। দীর্ঘ টাইব্রেক শেষে ৭-৬ গেমে কষ্টার্জিত জয় পান কিস। দ্বিতীয় সেটের শুরুতে কিছুটা ছন্দ ফিরে পান কিস। ৩-০ গেমে এগিয়ে যান, মনে হচ্ছিল ম্যাচ তার দিকেই যাবে। কিন্তু লিড ধরে রাখতে ব্যর্থ হন তিনি। দ্বিতীয় সেটে একাই ২৯টি আনফোর্সড এরর করেন কিস। ফলে টাইব্রেকে হেরে যান সেট।
শেষ সেটও আগের দুই সেটের মতোই গড়ায়। শুরুতে পাল্টাপাল্টি গেম চলে, ৪-৩ গেমে এগিয়ে যান জারাজুয়া। অষ্টম গেমে কিসের সার্ভ ব্রেক করে ৫-৩ ব্যবধানে এগিয়ে যান মেক্সিকান জারাজুয়া। তবে লড়াই ছেড়ে দেননি কিস। সার্ভ ব্রেক করে ৫-৫ সমতায় ফেরেন। কিন্তু জারাজুয়া পরের গেম জিতে আবারও এগিয়ে যান এবং এবার সুযোগ হাতছাড়া করেননি। আরেকবার কিসের সার্ভ ব্রেক করে ৭-৫ গেমে জয় ছিনিয়ে নেন তিনি।
২০২৫ সালে কিস ক্যারিয়ারের সেরা টেনিস খেলছেন বলে ধরা হচ্ছিল। বছর শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন জিতে। এরপর ফ্রেঞ্চ ওপেনে ২০১৯ সালের পর প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছান। তবে উইম্বলডনে তৃতীয় রাউন্ডে হেরে যান তিনি। আর ঘরের মাঠে বছরের শেষ গ্র্যান্ড স্ল্যামে এ মার্কিনি বিদায় নিলেন প্রথম রাউন্ড থেকেই।
এশিয়ান কাপের প্রস্তুতিতে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলবেন ঋতুপর্ণারা
এবার ম্যাচ টাই, সুপার ওভারে বালকদের কাছে হারল নাহিদারা