ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ৫০ বছরের পুরোনো একটি কালভার্টের একাংশ ভেঙে মাটি ভরাটের অভিযোগে 'কালভার্ট ভেঙে মাটি ভরাটের চেষ্টা বিএনপি নেতার বন্ধ করল পুলিশ'- এই শিরোনামে (২৬ আগস্ট) দেশ রূপান্তরে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে এলে অভিযুক্ত বিএনপি নেতা শেখ ইমদাদুল হক মিলনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা রহমান।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মঙ্গলবার বেলা ৩টার দিকে উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরি গ্রামের ইকোরিয়া কান্দায় কালভার্ট পরিদর্শন শেষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেখ ইমদাদুল হক মিলেনকে ১৫ হাজার টাকা জরিমানা করেন ইউএনও সানজিদা রহমান।
এর আগে গত সোমবার মো. শাহ্জাহান আলম নামে স্থানীয় এক বাসিন্দা বিষয়টি নিয়ে ইউএনও বরাবর একটি লিখিত অভিযোগ করেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী(এলজিইডি) মো. মোজাম্মেল হোসেন প্রমুখ।
এ বিষয়ে ইউএনও সানজিদা রহমান বলেন, লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিনা অনুমতিতে সরকারি স্থাপনার একাংশ ভেঙে ফেলায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় শেখ এমদাদুল হক মিলন নামে একজনকে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন-২০০৯ মোতাবেক নগদ ১৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং ভবিষ্যতে এ ধরনের কাজ যেন আর না করে সে বিষয়ে সতর্ক করা হয়।
চলতি বছরেই বিএসসির বহরে যুক্ত হচ্ছে দুই জাহাজ