সচিব হলেন নাজনীন কাউসার চৌধুরী

আপডেট : ২৬ আগস্ট ২০২৫, ০৯:০৩ পিএম

বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. নাজনীন কাউসার চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান পদে পদায়ন করা হয়েছে।

আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। 

নাজনীন কাউসার চৌধুরী বিসিএস প্রশাসন ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত