বিটিআরসির নতুন কমিশনার আবদুর রহমান সরদার

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৭:৩৯ এএম

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর নতুন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বিচার বিভাগের সিনিয়র জেলা ও দায়রা জজ আবদুর রহমান সরদার। কর্মজীবনে তিনি দেশের বিভিন্ন জেলায় সিনিয়র জেলা ও দায়রা জজ এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এবং কাস্টমস্, এক্সাইজ অ্যান্ড ভ্যাট আপিলেট ট্রাইব্যুনালে বিচারক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ বাংলাদেশ বার কাউন্সিলের সচিব হিসেবে দায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। অবসরোত্তর তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার ভা-ারিয়া উপজেলায়। বিজ্ঞপ্তি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত