কিপিং গ্লাভস হাতে এই শতাব্দীতে নিঃসন্দেহে সেরাদের সেরা ছিলেন মহেন্দ্র সিং ধোনি। চোখের পলকে স্টাম্পিং করতে তার জুড়ি নেই। কিন্তু তাকেই কিনা চার নম্বরে রাখলেন জস বাটলার! দ্য হানড্রেডে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলা সাবেক ইংল্যান্ড অধিনায়ককে বলা হয়েছিল, সেরা পাঁচজন কিপার বেছে নিতে। তারপরই এই বিপত্তি! চটেছেন ধোনির ভক্তরা।
বাটলারের কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের ভিডিও প্ল্যাটফর্ম ল্যাঙ্কস টিভির চাওয়া ছিল, সমসাময়িক সেরা পাঁচ উইকেটকিপারকে ‘ব্লাইন্ড র্যাঙ্কিং’ পদ্ধতিতে সাজাতে হবে। অর্থাৎ, যে নাম বলা হবে, সঙ্গে সঙ্গে তাকে নির্দিষ্ট র্যাঙ্কে বসাতে হবে। এভাবে বেছে নেওয়া পাঁচজনের মধ্যে ছিলেন মহেন্দ্র সিং ধোনি, রিশাভ পান্ত, এবি ডি ভিলিয়ার্স, কুইন্টন ডি কক এবং নিজে বাটলার।
র্যাঙ্কিং করতে গিয়ে বাটলার শীর্ষে রাখেন ভারতের তরুণ তারকা রিশাভ পান্তকে। দুইয়ে জায়গা পান দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক। এরপর ধোনির নাম আসায় তাঁকে চার নম্বরে রাখেন বাটলার। এ অবস্থায় কিংবদন্তি এবি ডি ভিলিয়ার্সকে বাধ্য হয়ে রাখতে হয় তিনে। নাম ঘোষণার পরই বাটলার খানিক অস্বস্তি প্রকাশ করে বলেন, ‘এখানেই আমি গোলমাল করে ফেলেছি।’ শেষ পর্যন্ত নিজেকে বিনয়ের সঙ্গে রাখেন পাঁচ নম্বরে।
তবে বাটলারের এই র্যাঙ্কিং দেখে ধোনি ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ জানিয়েছেন। কারণ, গ্লাভসের কাজ থেকে শুরু করে অধিনায়কত্ব ও ব্যাট হাতে ফিনিশারের ভূমিকায় ধোনির অবদানকে তারা অমূল্য মনে করেন। বিশ্ব ক্রিকেটে সব বড় শিরোপা জেতা একমাত্র অধিনায়ক হিসেবে ধোনির জায়গা তাদের চোখে সর্বোচ্চ স্থানে।
নিষিদ্ধ মাঠেই ম্যাচ খেলবেন জামালরা
অস্ট্রেলিয়ান ওপেন জয়ী আমেরিকান ঘরের মাঠে বিপর্যস্ত
ব্যক্তিগত কারণে দল থেকে সরে দাঁড়ালেন সাকিব