রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে মঙ্গলবার (২৬ আগস্ট ২০২৫) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ কঠোর অভিযান পরিচালনা করেছে। এ সময় ২৩৪৪টি মামলা দায়ের করা হয়। অভিযানের সময়ে ৩১৩টি যানবাহন ডাম্পিং এবং ১১৪টি গাড়ি রেকার করা হয়।
ডিএমপি জানিয়েছে, নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত চালানো হবে, যাতে আইন অমান্যকারীরা যথাযথ শিক্ষণমূলক ও প্রশাসনিক দণ্ড ভোগ করেন এবং সড়কে নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত হয়।
৩৩ শিক্ষার্থীকে বেত্রাঘাতের অভিযোগ, শিক্ষককে শোকজ