ইন্টারকন্টিনেন্টালের সামনে প্রকৌশল শিক্ষার্থীরা, পরিস্থিতি থমথমে

আপডেট : ২৭ আগস্ট ২০২৫, ০৪:০১ পিএম

তিন দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসবভন যমুনা অভিমুখে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। এক পর্যায়ে টিয়ারশেল নিক্ষেপ করে শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। এতে বুয়েটের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন। পরে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় বসে পড়েন। এ ঘটনায় ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বুধবার (২৭ আগস্ট) বিকাল ৩টায় ইন্টারকন্টনেন্টালের সামনে আবস্থা নেন শিক্ষার্থীরা। হামলাকারীদের বিচার ও দাবি পূরণ না হওয়া পর্যন্ত সেখান থেকে সরবেন না বলে জানান প্রকৌশল অধিকার আন্দোলনের সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লিপু।

আর আগে বুধবার দুপুর দেড়টায় তিন দফা দাবি আদায়ে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে যেতে চাইলে ইন্টারকন্টিনেন্টাল মোড়ে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। তবে বেরিকেড অতিক্রম করে যেতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।

এ সময় তাদের স্লোগানে পুরো এলাকা উত্তাল হয়ে ওঠে। তাদের স্লোগানের মধ্যে রয়েছে, ‘আপস না সংগ্রাম, সংগ্রাম, সংগ্রাম’, ‘কোটা না মেধায়, মেধায় মেধায়’, ‘সবার মুখে এক বয়ান, ডিপ্লোমা টেকনিশিয়ান’, ‘অবৈধ ডিপ্লোমা কোটা অবসান চাই’, ‘কোটার নামে অবিচার, বন্ধ করো’, ‘কোটা প্রথা ভেঙে দাও, মেধাবিদের অধিকার ফিরিয়ে দাও’।

শিক্ষার্থীদের ৩ দফা দাবি হলো- ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে প্রকৌশলী লিখতে না দেওয়া, ডিপ্লোমা প্রকৌশলীদের কাউকে পদোন্নতি দিয়ে নবম গ্রেডে উন্নীত না করা ও দশম গ্রেডের চাকরিতে প্রবেশের ক্ষেত্রে স্নাতক প্রকৌশলীদের সুযোগ দেওয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত